# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের সোনালী অতীতের কৃতি ফুটবলার, জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকার বাসিন্দা শাহীনুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত হয়ে ২০ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর শহরের শহীদি মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ভাতিজা মাওলানা মওদুদ হাসান শাম্মী।
জানাজার আগে শাহীনুল হক সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক ফুটবলার আমিনুল ইসলাম আশফাক, কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আসাদুজ্জামান খান মনির, মরহুমের ছোট দুই ভাই সাইদুল হক শেখর ও এনামুল হক মান্না। শেষে শহরতলির বয়লা এলাকার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
![]()