Dainik Purbokontho

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

সৌদিতে ইরানের হামলায় কটিয়াদীরের যুবক নিহত

# সারোয়ার হোসেন শাহীন :-
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাচ্চু মিয়া (৩৫) নামের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। কটিয়াদী উপজেলা মক্কা প্রবাসী ইমরান হুসাইন সোমবার বাচ্চু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে বিস্ফোরণে বাচ্চু মিয়া নিহত হন।
মক্কা প্রবাসী ইমরান হুসাইন জানান, যে এলাকায় মিসাইল হামলার ঘটনা ঘটেছে সেখানে একটি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।
নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া দুই কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে একজন কন্যা সন্তান মানসিক প্রতিবন্ধী। বাচ্চু মিয়ার মৃত্যুতে পরিবারসহ পুরো উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Dainik Purbokontho