# আলমগীর পাঠান :-
ইতালি প্রবাসী রোজাদারদের সম্মানে প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত করেছে বেলাবো উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি। প্রবাসের মাটিতে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বললেন অনুষ্ঠানের সভাপতিত্বকারী সংগঠনের সভাপতি আমান উল্লাহ আমান।
৯ মার্চ সোমবার রাজধানী রোমের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী রোজাদাররা অংশগ্রহণ করেন। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং সম্মিলিত ইফতারের মধ্য দিয়ে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়।
বেলাবো উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি সভাপতি মো. আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
এই সময় উপস্থিত ছিলেন, ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপি সভাপতি জলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইবনে কয়াম সাথী, বেলাবো উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লেলিন,প্রচার সম্পাদক মিয়া সেলিম, বেলাবো উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা কামরুল হাসান চৌধুরী, উপদেষ্টা ইয়াসিন হোসেন রাজীব, সিনিয়র সহ-সভাপতি রাহমাতুল্লাহ প্রদান, নুরু মিয়া,রতন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক কাসেম চৌধুরী, শাহাদাত হোসেন চৌধুরী।
![]()