মূল অংশে যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Friday, 23 October 2026
নোটিশ
সন্তানের সব আবদার পূরণ নয়, বয়স বুঝে সিদ্ধান্ত নিন : এমপি জালাল উদ্দিনভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন নিসচার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা‎হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বানবন্ধ শিল্পকারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চায় সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীভৈরবে বালু উত্তোলনে বাধা ও ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম করার অভিযোগ গণ অধিকার পরিষদ নেতার বিরুদ্ধেসাইবার নিরাপত্তা, মিডিয়া ও সঙ্গীতে দক্ষতার স্বাক্ষর রাখছেন তরুণ প্রতিভাবান সোহান আহমেদভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়ি

ভৈরবে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ: ২০ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে পুকুরে গোসল করতে নেমে হেলাল উদ্দিন ভূঁইয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন ভূঁইয়া ঘোড়াকান্দা এলাকার মৃত জিন্নাত আলী ভূঁইয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে আটটার দিকে হেলাল উদ্দিন পঞ্চবটি রেলওয়ের পুকুরে গোসল করতে নামেন। তিনি পানিতে একটি ডুব দেওয়ার পর দ্বিতীয় ডুব দিয়ে আর উঠে না আসায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে কয়েকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন।
নিহতের ছেলে সুজন মিয়া জানান, পরিবারে হেলাল উদ্দিনের তিন ছেলে রয়েছে। তাঁর বাবা দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। সে কারণে তাকে বাড়ি থেকে একা বের হতে দেওয়া হতো না। তবে রোববার ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে মসজিদে নামাজ পড়েন। পরে সকালে গোসল করতে পুকুরে নামেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হুসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর