পাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়ি
# সাখাওয়াত হোসেন :-
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ১০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দ পাওয়া এসব শাড়ি বিতরণ করা হয়। ১৯ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।
অনুষ্ঠানে পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ ও এমদাদুল হক মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাকিবুল আলম ছোটন ও আমিনুল হক জর্জ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জলসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর পাকুন্দিয়া উপজেলায় ১৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।




