মূল অংশে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Tuesday, 20 October 2026
নোটিশ
ভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

করিমগঞ্জে ফসলি জমির মাটি কাটার অভিযোগ, উদ্বিগ্ন কৃষকেরা

প্রকাশ: ৬ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের ধুমকান্দি-ভাটিগাংগাটিয়া এলাকায় ভেকু দিয়ে ফসলি জমির মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিভিন্ন স্থানে ভরাটের কাজে বিক্রি করা হচ্ছে। এতে আবাদি জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের জমি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার এক ও দুই ফসলি জমি থেকে তিন থেকে পাঁচ ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে। দিনের পাশাপাশি রাতেও ট্রাকে করে এসব মাটি বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এতে কৃষিজমির উর্বরতা কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
নাম প্রকাশ না করার শর্তে ধুমকান্দি এলাকার এক কৃষক বলেন, কিছু ব্যক্তি ভেকু দিয়ে মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন। তাদের প্রভাবের কারণে প্রতিবাদ করা কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।
গুণধর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা প্রিয়ব্রত দেবনাথ বলেন, ১৭ অক্টোবর শনিবার দুপুর দুইটার দিকে অভিযান চালিয়ে ট্রাক ও ভেকু সরিয়ে মাটি কাটার কাজ বন্ধ করা হয়েছে।
করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। যেই হোক, আবাদি জমির মাটি কাটার কোনো সুযোগ নেই।
স্থানীয় কৃষকদের দাবি, ফসলি জমির মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি এ কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

 

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর