মূল অংশে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Tuesday, 20 October 2026
নোটিশ
ভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

কিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

প্রকাশ: ১৩ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# নিজস্ব প্রতিবেদক :-

মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার দর্শনে বাংলা লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করা মরমি সাধক, মানবতাবাদী দার্শনিক ও বাউলসম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসন, কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে লালন সাঁইয়ের জীবনদর্শন, কালজয়ী সংগীত ও মানবিক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি বাংলা লোকসংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সিদ্দিক উল্লাহ, পুলিশ সুপারের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সাংবাদিক ও সুধীজন।

আলোচনা সভায় বক্তারা লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন, সাম্যবোধ ও অসাম্প্রদায়িক চিন্তার প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তাঁরা বলেন, লালন সাঁইয়ের গান ও দর্শন মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে মানবিক মূল্যবোধ জাগ্রত করার অনন্য প্রেরণা। তাঁর সৃষ্টিকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নিয়মিত সাংস্কৃতিক চর্চা এবং লোকঐতিহ্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন সাঁইয়ের দর্শন ও লোকসংগীতভিত্তিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। এর মধ্য দিয়ে বাংলা লোকসংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে ধারণ ও বিকাশের প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর