মূল অংশে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Tuesday, 20 October 2026
নোটিশ
ভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

ভৈরব সরকারি মহিলা কলেজে নিসচার সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: ৬ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

#মো. আলাল উদ্দিন :-
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টায় ভৈরব সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনার ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি কলেজ ক্যাম্পাসে দুটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
নিসচা ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সুজন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম  আজিমুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মহসিন সিকদার এবং ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক শামীম আহমেদ ও সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম খান।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে চালক ও পথচারীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে দুটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর