#নিজস্ব প্রতিবেদক :-
ইতালিতে বিমান রক্ষণাবেক্ষণ প্রকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করে ইউরোপের বিমান সংস্থা Ryanair-এ Aircraft Engineer হিসেবে যোগ দিয়েছেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সুলাইমানপুর গ্রামের কৃতি সন্তান জিয়াউর মিয়া। আজ সোমবার (১২ অক্টোবর) ছিল তাঁর কাজে যোগদানের প্রথম কার্যদিবস । জানাগেছে, জিয়াউর মিয়া ইতালির বার্গামোতে অবস্থিত Aircraft Engineering Academy-তে Aircraft Maintenance Engineering (B1) বিষয়ে পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষে ইউরোপের একটি শীর্ষস্থানীয় বিমান সংস্থায় কর্মজীবন শুরুর সুযোগ পাওয়ায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দ বিরাজ করছে। জিয়াউর মিয়ার গ্রামের বাড়ি ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের সুলাইমানপুর গ্রামের ময়দর মুন্সির বাড়িতে। তাঁর দাদার নাম মো. ইদ্রিস মিয়া, বাবা মো. রাশিদ মিয়া এবং মা মোছা. বিউটি বেগম। তাঁরা বর্তমানে স্ব-পরিবারে ইতালিতে বসবাস করছেন। পরিবারের সদস্যরা জানান, জিয়াউর মিয়ার এই সাফল্য তাঁদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের গুরুত্বপূর্ণ ধাপ। বিশেষ করে ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল তাঁর বাবা-মায়ের। জিয়াউরের আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রবেশ প্রবাসে অধ্যয়নরত বাংলাদেশি তরুণদের জন্যও অনুপ্রেরণা যোগাবে। এছাড়াও পরিবারের পক্ষ থেকে তাঁর সফল কর্মজীবন, পেশাগত দক্ষতা ও উজ্জ্বল ভবিষ্যৎতের জন্য দোয়া কামনা করা হয়েছে।