মূল অংশে যান
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Wednesday, 21 October 2026
নোটিশ
ভৈরবে বালু উত্তোলনে বাধা ও ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম করার অভিযোগ গণ অধিকার পরিষদ নেতার বিরুদ্ধেসাইবার নিরাপত্তা, মিডিয়া ও সঙ্গীতে দক্ষতার স্বাক্ষর রাখছেন তরুণ প্রতিভাবান সোহান আহমেদভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমের

ভৈরবে বালু উত্তোলনে বাধা ও ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম করার অভিযোগ গণ অধিকার পরিষদ নেতার বিরুদ্ধে

প্রকাশ: ৬ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বালু উত্তোলনের সময় দেলোয়ার হোসেন কাকন নামের এক ড্রেজার শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি ভৈরব পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ভৈরবপুর দক্ষিণপাড়ার বাসিন্দা। ২০ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীর বালুমহালে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের বালুমহালের বৈধ ইজারাদারের শ্রমিক দেলোয়ার হোসেন কাকন নদীর তীরে বসে ছিলেন। এ সময় বালু উত্তোলনকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার বহিষ্কৃত মুখ্য সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল, আরমান ও বাবুর সাথে তাঁর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইমতিয়াজ আহমেদ কাজল, আরমান ও বাবুর নেতৃত্বে ১০-১২ জন লোক কাকনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। হামলায় তাঁর মাথা ও শরীরে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত ড্রেজার শ্রমিক দেলোয়ার হোসেন কাকন জানান, আমি বালুমহালের কাছে মেঘনা নদীর তীরে বসে ছিলাম। এ সময় ইমতিয়াজ আহমেদ কাজল, আরমান ও বাবুর সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারাসহ তাদের ১০-১২ জনের একটি দল এসে আমাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনার বিষয়ে বালুমহালের ইজারাদার শফিক আহমেদ বলেন, আমি জেলা প্রশাসন থেকে ১৬ কোটি টাকায় বৈধভাবে বালুমহাল ইজারা নিয়েছি। একটি স্বার্থান্বেষী মহলের উসকানিতে ইমতিয়াজ আহমেদ কাজলের নেতৃত্বে আমার কর্মচারী কাকনের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। বালু উত্তোলনে বাধা সৃষ্টি করতেই এই হামলা চালানো হয়।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, লুন্দিয়া গ্রামের মেঘনা নদীর বালুমহালে মারামারির ঘটনাটি তারা জেনেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর