মূল অংশে যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Friday, 23 October 2026
নোটিশ
সন্তানের সব আবদার পূরণ নয়, বয়স বুঝে সিদ্ধান্ত নিন : এমপি জালাল উদ্দিনভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন নিসচার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা‎হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বানবন্ধ শিল্পকারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চায় সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীভৈরবে বালু উত্তোলনে বাধা ও ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম করার অভিযোগ গণ অধিকার পরিষদ নেতার বিরুদ্ধেসাইবার নিরাপত্তা, মিডিয়া ও সঙ্গীতে দক্ষতার স্বাক্ষর রাখছেন তরুণ প্রতিভাবান সোহান আহমেদভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়ি

কুলিয়ারচরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

প্রকাশ: ১৭ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুকুরের পানিতে ডুবে আবু সাঈদ (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সালুয়া ইউনিয়নের চর কামালপুর বড় বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ওই এলাকার মো. নাজিম উদ্দীনের ছোট ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আবু সাঈদ তার মায়ের কাছ থেকে বাড়ির পেছনে কলাবাগানে কর্মরত বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বাড়ির পেছনের পুকুরে তল্লাশি চালান। পুকুরের পাড় দিয়ে বাবার কাছে যাতায়াতের রুটটি মাথায় রেখে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পরে স্বজনরা দ্রুত তাকে পাশের বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জানাজা শেষে বাড়ির পেছনের কবরস্থানে শিশু আবু সাঈদকে দাফন করা হয়।

এ বিষয়ে কুলিয়ারচর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং পুলিশও বিষয়টি সম্পর্কে আগে থেকে অবগত ছিল না। শিশুটির এই মর্মান্তিক মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সংবাদটি প্রকাশের ক্ষেত্রে বা অন্য কোনো সংশোধনের প্রয়োজন হলে জানাতে পারেন।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর