মূল অংশে যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Friday, 23 October 2026
নোটিশ
সন্তানের সব আবদার পূরণ নয়, বয়স বুঝে সিদ্ধান্ত নিন : এমপি জালাল উদ্দিনভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন নিসচার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা‎হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বানবন্ধ শিল্পকারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চায় সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীভৈরবে বালু উত্তোলনে বাধা ও ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম করার অভিযোগ গণ অধিকার পরিষদ নেতার বিরুদ্ধেসাইবার নিরাপত্তা, মিডিয়া ও সঙ্গীতে দক্ষতার স্বাক্ষর রাখছেন তরুণ প্রতিভাবান সোহান আহমেদভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়ি

পেশা রক্ষায় বাজিতপুরে দলিল লেখকদের সাত দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ-মিছিল

প্রকাশ: ৫ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# মো. খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে দলিল লেখকদের পেশা থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগের প্রতিবাদ এবং সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার দলিল লেখকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশা থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলে এ পেশার সঙ্গে জড়িত বিপুলসংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়বেন। দীর্ঘদিন ধরে দলিল লেখকরা সাধারণ মানুষকে ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করে আসছেন বলেও দাবি করেন তারা।
সমাবেশে বক্তারা ভূমি মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দলিল লেখকদের পেশা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন।
সমাবেশ থেকে দলিল লেখকদের সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কারও মাধ্যমে দলিল মুসাবিদা ও রেজিস্ট্রেশনের জন্য দাখিল বন্ধ করা, সংশ্লিষ্ট কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের লাইসেন্স না দেওয়া এবং সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করা।
এছাড়া পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল প্রস্তুতের কারণে পেশাগত দায়িত্ব পালনরত দলিল লেখকদের আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবিও জানানো হয়।
বাজিতপুর দলিল লেখক সমিতির আহ্বায়ক ও কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, সারা দেশে এ পেশার সঙ্গে দুই লাখের বেশি মানুষ জড়িত। পেশা থেকে সরিয়ে দেওয়া হলে তারা কর্মহীন হয়ে পড়বেন। আমরা সরকারের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার পাশাপাশি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
সমাবেশে আরও বক্তব্য দেন, দলিল লেখক সমিতির যুগ্ম-আহ্বায়ক রায়হান উদ্দিন, হাজী মো. আনোয়ার উদ্দিন, মো. লিয়াকত আলী, মো. সাহের উদ্দিন, মো. মোবারক হোসেন, মো. কামাল হোসেন, মো. ছাইদুর রহমান, মো. কাজাব উদ্দিন ও মো. শিহাব উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, সমিতির কোষাধ্যক্ষ আবু আহাম্মদ ও নির্মল দাস, সিনিয়র দলিল লেখক মো. রফিকুল ইসলাম ও আব্দুল কাদিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সমাবেশ শেষে সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে একটি বিক্ষোভ-মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণ ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর