প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের গীতিনৃত্য
# নিজস্ব প্রতিবেদক :-
আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কিশোরগঞ্জের একতা নাট্যগোষ্ঠী একটি গীতিনৃত্যের ভিডিও তৈরি করেছে। সংগঠনের পরিচালক মানস করের নির্দেশনায় ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে শহরতলির নেহাল পার্কের নৈসর্গিক পরিবেশে গীতিনৃত্যটি শ্যুট করা হয়েছে। ‘বঙ্গকন্যা, তুমি শেখ হাসিনা, জননেত্রী তুমি, তোমার হয় না তুলনা’ গানের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবিসহ নাচের শ্যুট করা হয়েছে। এই গীতিনৃত্যের ভিডিও প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে বলে একতা নাট্যগোষ্ঠী সূত্রে জানা গেছে।

