ভৈরবে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন
# মোস্তাফিজ আমিন :-
“অবিচল বিশ্বাসের ৫০ বছর” স্লোগানকে সামনে রেখে আইএফআইসি ব্যাংক পিএলসি এর গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্যাংকটির ভৈরব বাজার উপশাখায় দিনব্যাপী আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও গ্রাহক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহিদুল হক জাভেদ, জুয়েলার্স স্বর্ণশিল্প সমিতির সভাপতি স্বপন দেবনাথ, জে. আই. ইমপেক্স লিমিটেড পরিবার, হেদায়েত উল্লাহ ও পরিবারবর্গ, বলাকা ট্রাভেলস্ এর স্বত্ত্বাধিকারী আব্দুল মতিন, আরাফাত কেমিক্যাল ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন আরাফাত এবং মেসার্স কাজল ঘোষ ও পরিবারবর্গসহ বিশিষ্ট গ্রাহক ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
কেক কাটা ও ফিতা কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দিনব্যাপী আয়োজনে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আপ্যায়নের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে ব্যাংক ও গ্রাহকদের মধ্যকার দীর্ঘদিনের আস্থা, পারস্পরিক সহযোগিতা এবং সুসম্পর্কের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
অনুষ্ঠানটি আয়োজন ও ভৈরব বাজারের বিশিষ্ট গ্রাহক, ব্যবসায়ী এবং শুভানুধ্যায়ীদের একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আইএফআইসি ব্যাংক পিএলসি ভৈরব বাজারের ম্যানেজার মো. আবদুল্লাহ-আল-ফয়সাল।
আইএফআইসি ব্যাংকের পাঁচ দশকের এই পথচলা দেশের ব্যাংকিং খাতে গ্রাহকসেবা, আস্থা ও অংশীদারত্বের ধারাবাহিকতাকে স্মরণ করিয়ে দেয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রা ও সমৃদ্ধি কামনা করেন।
