নরসিংদীর বিভিন্ন মন্দিরে আড়াই লাখ টাকার চেক
নরসিংদীর বিভিন্ন মন্দিরে
আড়াই লাখ টাকার চেক
# নিজস্ব প্রতিবেদক :-
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নরসিংদীর বিভিন্ন অস্বচ্ছল মন্দিরে ২ লাখ ৫৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। ৩১ অক্টোবর রোববার বিকালে শহরের মদনমোহন বিগ্রহ মন্দিরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক শিখা চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অনিল চন্দ্র ঘোষ, সদস্যসচিব সুব্রত কুমার দাস ও মদনমোহন বিগ্রহ মন্দিরের সাধারণ সম্পাদক তুলসী কুমার ভূঞা। এছাড়া ট্রাস্টের কনসাল্ট্যান্ট পিংকি পালও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার অস্বচ্ছল মন্দিরের জন্য বরাদ্দকৃত চেকগুলো হস্তান্তর করা হয়।




