মূল অংশে যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Monday, 19 October 2026
নোটিশ
ভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিতভৈরবে মানারাত পাবলিক স্কুলে English and Arabic Festival 2026 অনুষ্ঠিতডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান

সিনিয়র সচিব পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক

প্রকাশ: ১০ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

#এম.আর রুবেল :-
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) আবদুল খালেককে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে। ১৪ অক্টোবর, বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-রাফীউল ইসলাম। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আবদুল খালেক বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৯৮৪ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৮৬ সালে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন।
বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে যশোর ও চাঁদপুর জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবেও দায়িত্ব পালন করেন।
তবে, বিগত সরকারের আমলে তাঁকে দফায় দফায় পদোন্নতি থেকে বঞ্চিত করা হয় এবং দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ পদায়নের বাইরে রাখা হয় বলে উল্লেখ করা হয়েছে। তিনি দিনাজপুর ও গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগ, ভূমি মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট করপোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) এবং বোর্ড অব ইনভেস্টমেন্টেও (বিওআই) কাজ করেছেন তিনি।
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বঞ্চিত ও নির্যাতিত কর্মকর্তা হিসেবে তাঁকে ভূতাপেক্ষভাবে অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
আবদুল খালেক নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাউসি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর স্ত্রী রুবিনা খালেক পেশায় একজন কলেজশিক্ষক। তাঁদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন আবদুল খালেক। বর্তমানে তিনি ‘অফিসার্স ক্লাব ঢাকা’র কোষাধ্যক্ষ এবং ‘পল্লী সঞ্চয় ব্যাংক’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর