মূল অংশে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Tuesday, 20 October 2026
নোটিশ
ভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

কিশোরগঞ্জে নারী হকিতে আতরজান স্কুল চ্যাম্পিয়ন

প্রকাশ: ৪ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn
অতিথিদের সঙ্গে ট্রফিসহ হকি খেলোয়াড়বৃন্দ। -পূর্বকণ্ঠ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর উপজেলার চারটি স্কুলের নারী হকি টিমের প্রতিযোগিতায় আরজত আতরজান উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় আরজত আতরজান উচ্চ বিদ্যালয় ২-০ গোলে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়কে পরাজিত করে। দ্বিতীয় খেলায় টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয় দল ১-০ গোলে হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে। এরপর ফাইনালে আরজত আতরজান উচ্চ বিদ্যালয় দল ২-০ গোলে টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে রাত্রি ও রেশমা একটি করে গোল করে। খেলাশেষে জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইদুল হক শেখর প্রমুখ।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর