মূল অংশে যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Monday, 19 October 2026
নোটিশ
ভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিতভৈরবে মানারাত পাবলিক স্কুলে English and Arabic Festival 2026 অনুষ্ঠিতডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান

হোসেনপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ

প্রকাশ: ৯ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ৭৮৪৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ ১১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস হল রুমে আয়োজিত অনুষ্ঠানে অন লাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
২০২১-২২ অর্থ বছরে রবি/২০২১-২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারী ও বোরো উৎপাদন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রণোদনা কর্মসূচীভূক্ত আওতায় উপজেলায় ৭৮৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে সার ও বীজ পাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. আক্তার হোসেন দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাকিম তানিম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর