মূল অংশে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Tuesday, 20 October 2026
নোটিশ
ভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

হোসেনপুরে ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগরকে তাঁতীদলের বর্ণাঢ্য সংবর্ধনা

প্রকাশ: ৫ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-
‎‎ঢাকা দক্ষিণের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগরের নিজ জন্মভূমি কিশোরগঞ্জের হোসেনপুরে আগমন উপলক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন ও ফুলেল সংবর্ধনার আয়োজন করেছে হোসেনপুর উপজেলা তাঁতীদল।
‎‎বুধবার বেলা ১২ টায় ‎হোসেনপুর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান ও যুগ্ম আহ্বায়ক ফয়সালের নেতৃত্বে তাঁতীদলের নেতাকর্মীরা বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে পাগলা থানার পাঁচভাগ এলাকায় তাঁকে অভ্যর্থনা জানান। পরে মোটরসাইকেল শোডাউনসহ তাঁকে হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের জগদল গ্রামে অবস্থিত পৈতৃক বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।
‎‎এ সময় ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগরের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর মমতাময়ী মা, অবিভক্ত ঢাকার সাবেক কমিশনার অধ্যাপিকা ফাতেমা সালাম এবং ঢাকা দক্ষিণ জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ।
‎‎নিজ জন্মভূমিতে ফয়সাল সালাম সাগরের আগমনকে কেন্দ্র করে তাঁতীদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মোটরসাইকেল শোডাউন ও ফুলেল সংবর্ধনার মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর