মূল অংশে যান
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Thursday, 22 October 2026
নোটিশ
ভৈরবে বালু উত্তোলনে বাধা ও ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম করার অভিযোগ গণ অধিকার পরিষদ নেতার বিরুদ্ধেসাইবার নিরাপত্তা, মিডিয়া ও সঙ্গীতে দক্ষতার স্বাক্ষর রাখছেন তরুণ প্রতিভাবান সোহান আহমেদভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমের

দিঘীরপাড়ে সরকারি রাস্তা দখল পানিবন্দি শতাধিক পরিবার, সার্ভের পরও মানা হচ্ছে না সিদ্ধান্ত

প্রকাশ: ৩ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# মো. খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম শোভারামপুর গ্রামে সরকারি রাস্তা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চার ব্যক্তির বিরুদ্ধে। এতে রাস্তা সংকুচিত হয়ে চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, বর্ষা ও বৃষ্টির সময় এ কারণে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, দিঘীরপাড় বস্তি মৌজার (জেএল নং-৬৯) আরএস দাগ নং-৭৫২৬-এ স্থানীয়দের চলাচলের জন্য ৩৪০ ফুট দীর্ঘ ও ১৮ ফুট প্রস্থের একটি সরকারি রাস্তা রয়েছে। তবে রাস্তার আশপাশের কিছু অংশ বিভিন্ন সময়ে দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহারের কারণে রাস্তাটি সংকুচিত হয়ে পড়েছে বলে অভিযোগ তাদের।
এ বিষয়ে স্থানীয়দের আবেদনে চার ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন, সোনম উদ্দিনের ছেলে আফিল উদ্দিন, আতাবর ছেলে ওসমান, ওমর ছেলে রিকু এবং আফসার উদ্দিনের ছেলে কবির মিয়া। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, রাস্তা সংকুচিত হওয়ায় বর্তমানে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারছে না। ফলে অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া, মরদেহ বহন, কৃষিপণ্য ও নির্মাণসামগ্রী পরিবহনসহ নানা কাজে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তাদের আরও অভিযোগ, রাস্তার জায়গা সংকুচিত হওয়ার পাশাপাশি পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এক ঘণ্টা বৃষ্টি হলেই অনেক বাড়ির উঠান, রান্নাঘরসহ বসতঘরে পানি ঢুকে পড়ে। এতে শতাধিক পরিবার ভোগান্তিতে পড়ে।
স্থানীয়রা জানান, রাস্তা দখল ও চলাচলের সমস্যা নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে দরবার হয়েছে। দরবারে সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়ন না হওয়ায় সমস্যাটি দীর্ঘদিন ধরে রয়ে গেছে বলে অভিযোগ তাদের।
এদিকে গত ১০ সেপ্টেম্বর উপজেলা ভূমি অফিসের একজন সার্ভেয়ার ঘটনাস্থলে গিয়ে সরকারি রাস্তার সীমানা পরিমাপ করেন এবং ১৮ ফুট প্রস্থের রাস্তার জায়গা নির্ধারণ করে দেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে সীমানা নির্ধারণের পরও বিরোধের সমাধান হয়নি বলে তাদের অভিযোগ।
সরকারি রাস্তার জায়গা দখলমুক্ত, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং রাস্তা পাকাকরণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) এর কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। স্থানীয়দের পক্ষে মো. আফজাল হোসেন স্বাক্ষরিত আবেদনে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
আবেদনকারীরা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
এলাকাবাসীর দাবি, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পুনরায় সরেজমিনে যাচাই করে সরকারি নথি ও নির্ধারিত সীমানা অনুযায়ী রাস্তার জায়গা দখলমুক্ত করা হোক। পাশাপাশি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও রাস্তা পাকাকরণের উদ্যোগ নেওয়া হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে তারা মুক্তি পাবেন।
স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে তারা নিজেদের অর্থায়নেও প্রয়োজনীয় কাজ করতে প্রস্তুত। ইতোমধ্যে এ জন্য স্থানীয়ভাবে কিছু অর্থও সংগ্রহ করা হয়েছে বলে জানান তারা।
তাদের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর হস্তক্ষেপে সরকারি রাস্তার সীমানা নিয়ে বিরোধের অবসান, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং রাস্তার উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়ন হবে।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর