মূল অংশে যান
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Thursday, 22 October 2026
নোটিশ
ভৈরবে বালু উত্তোলনে বাধা ও ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম করার অভিযোগ গণ অধিকার পরিষদ নেতার বিরুদ্ধেসাইবার নিরাপত্তা, মিডিয়া ও সঙ্গীতে দক্ষতার স্বাক্ষর রাখছেন তরুণ প্রতিভাবান সোহান আহমেদভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমের

সররাবাদ হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার নতুন সভাপতি ছানা উল্লাহ

প্রকাশ: ১০ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# আলমগীর পাঠান :-
নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররাবাদ হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নবগঠিত এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ছানা উল্লাহ। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস.এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই এডহক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মো. ছানা উল্লাহকে সভাপতি এবং মাদ্রাসার সুপারকে সদস্য সচিব পদে মনোনীত করা হয়েছে। এছাড়াও সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. জসিম উদ্দিন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. ইকবাল মিয়া কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন।
বেলাবো উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. ছানা উল্লাহ সভাপতি হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন, অভিভাবকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা।
এলাকাবাসীর প্রত্যাশা মো. ছানা উল্লাহ নেতৃত্বে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম দ্রুত অগ্রগতি হবে। মাদ্রাসার উন্নয়নসহ সকল মান বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং সার্বিক মানোন্নয়নের লক্ষেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। এডহক কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ মাদ্রাসার শিক্ষা পরিবেশ উন্নয়ন ও সার্বিক অগ্রযাত্রায় সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর