মূল অংশে যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Monday, 19 October 2026
নোটিশ
ভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিতভৈরবে মানারাত পাবলিক স্কুলে English and Arabic Festival 2026 অনুষ্ঠিতডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান

ভৈরবে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক পাচারকারী আটক

প্রকাশ: ৪ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে সিপিসি-২, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ভৈরব ক্যাম্পের সদস্যরা। ২৮ সেপ্টেম্বর সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকার ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।
আটক ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার মনোহরপুর এলাকার গোলাপ মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (৪২) এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার মাছিমপুর চম্পকনগর এলাকার মৃত তারা মিয়ার ছেলে মো. রাকিব মিয়া (৩৫)।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ২৮ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের শম্ভুপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপ আটক করে তল্লাশি চালালে তাতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় পাচারকারী পিকআপচালক মো. সাইফুল ইসলাম ও হেলপার মো. রাকিব মিয়াকে আটক করা হয়।
ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মো. বদরুদ্দোজা বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদে তারা অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহনের কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পিকআপের দুই পাশে বিশেষ কায়দায় রক্ষিত ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তারা আরও জানায় তারা দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন মাদক স্পটে পাচার করে আসছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আলামতসহ ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর