মূল অংশে যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Monday, 19 October 2026
নোটিশ
ভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিতভৈরবে মানারাত পাবলিক স্কুলে English and Arabic Festival 2026 অনুষ্ঠিতডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান

কুলিয়ারচরে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার

প্রকাশ: ৬ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ সুমন ওরফে সজল দাস (২৮) ও মো. মোরসালিন চৌধুরী (১৪) নামে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। ১০ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ১১ অক্টোবর রোববার দুপুরে তাদের কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত কিশোর মোরসালিনকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে (কিশোর শোধনাগার) প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে কুলিয়ারচর থানা পুলিশের একটি দল শনিবার দুপুরে বাজরা এলাকায় দায়িত্ব পালন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ময়মনসিংহগামী একটি বাসে করে কয়েকজন মাদক কারবারী মাদকের চালান নিয়ে যাচ্ছেন। সংবাদের সত্যতা যাচাইয়ে পুলিশ দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের মোতাহার মিয়ার চায়ের দোকানের সামনে অবস্থান নেয়।
পরবর্তীতে কাঙ্ক্ষিত বাসটি এলাকায় পৌঁছালে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়। বাস থামামাত্রই দুজন ব্যক্তি তড়িঘড়ি করে নেমে পালানোর চেষ্টা চালান। তাদের গতিবিধি ও হাতে থাকা প্লাস্টিকের বাজার ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ পিছু ধাওয়া করে তাদের আটক করে ব্যাগ তল্লাশি চালায়। এ সময় সজলের ব্যাগ থেকে ২ কেজি এবং ১৪ বছর বয়সী মোরসালিনের ব্যাগ থেকে আরও ২ কেজি মোট ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারে ১৪ বছরের মোরসালিনকে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হিসেবে উল্লেখ করা হয়েছে।
কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ও শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর