মূল অংশে যান
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Wednesday, 21 October 2026
নোটিশ
ভৈরবে বালু উত্তোলনে বাধা ও ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম করার অভিযোগ গণ অধিকার পরিষদ নেতার বিরুদ্ধেসাইবার নিরাপত্তা, মিডিয়া ও সঙ্গীতে দক্ষতার স্বাক্ষর রাখছেন তরুণ প্রতিভাবান সোহান আহমেদভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমের

কটিয়াদীতে বিএনপি নেতার উপর হামলার ঘটনায় জড়ানোর প্রতিবাদ, নিরপেক্ষ তদন্ত চান বিএনপি নেতা

প্রকাশ: ৯ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৬নং ওয়ার্ড বিএনপি কটিয়াদী পৌর শাখার সভাপতি শাহজাহান সিরাজীর ওপর হামলার ঘটনায় কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শফিকুর রহমান বাদল’কে অভিযুক্ত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।
৩ অক্টোবর শনিবার বিকেলে কটিয়াদী পৌরসভার কাহেতেরটেকী মোড়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে শফিকুর রহমান বাদল বলেন, গত ২৯ সেপ্টেম্বর ৬নং ওয়ার্ড বিএনপি কটিয়াদী পৌর শাখার সভাপতি শাহজাহান সিরাজীর ওপর হামলার ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছে। তবে ওই ঘটনার সঙ্গে তার কিংবা তাঁর পরিবারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
বাদল বলেন, তাঁর জানামতে ঘটনাটি পারিবারিক বিরোধের সূত্র ধরে সংঘটিত হয়েছে। এর সঙ্গে তাঁর কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই। তাই কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ভিত্তিতে নয়, বরং তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করা উচিত।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়েও তিনি আগ্রহী।
বাদলের অভিযোগ, তাঁর রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ নির্বাচনী কার্যক্রমকে কেন্দ্র করে কেউ তাকে হয়রানি বা হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ঘটনায় জড়িয়ে থাকলে বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন।
তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তদন্তকারী কর্মকর্তাদের প্রতি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদেরও সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ করেন।
সাংবাদিক সম্মেলনে শফিকুর রহমান বাদল পুনরায় দাবি করেন, শাহজাহান সিরাজীর ওপর হামলার ঘটনায় তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। তাকে অভিযুক্ত করায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর