মূল অংশে যান
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Wednesday, 21 October 2026
নোটিশ
ভৈরবে বালু উত্তোলনে বাধা ও ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম করার অভিযোগ গণ অধিকার পরিষদ নেতার বিরুদ্ধেসাইবার নিরাপত্তা, মিডিয়া ও সঙ্গীতে দক্ষতার স্বাক্ষর রাখছেন তরুণ প্রতিভাবান সোহান আহমেদভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমের

ভৈরবে অবৈধ মাটি উত্তোলনের সময় দুটি এক্সকেভেটর, পল্টুন ও বাল্ক হেড জব্দ, দুই লক্ষ টাকা জরিমানা

প্রকাশ: ৫ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# এম.আর রুবেল :-
কিশোরগঞ্জের ভৈরবে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় দুটি এক্সকেভেটর (খননযন্ত্র) জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি পল্টুন ও একটি বাল্ক হেডও জব্দ করা হয়। পাশাপাশি বাল্ক হেডের চালককে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
২ অক্টোবর শুক্রবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মেঘনা নদীর তীরবর্তী নবাব ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, অনুমতি ছাড়াই দুটি এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে জড়িতদের হাতেনাতে আটক করা হয় এবং মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকেভেটর, একটি পল্টুন এবং একটি বাল্ক হেড জব্দ করা হয়। পরে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়। জিজ্ঞাসাবাদে বাল্ক হেডের চালক অনুমতিবিহীনভাবে মাটি কাটার বিষয়টি স্বীকার করেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক জানান, বিনা অনুমতিতে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় বাল্ক হেডের চালককে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত দুটি এক্সকেভেটর, একটি পল্টুন ও একটি বাল্ক হেডসহ অন্যান্য আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভৈরব নৌ-পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবেশের ক্ষতিসাধনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর