মূল অংশে যান
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Wednesday, 21 October 2026
নোটিশ
ভৈরবে বালু উত্তোলনে বাধা ও ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম করার অভিযোগ গণ অধিকার পরিষদ নেতার বিরুদ্ধেসাইবার নিরাপত্তা, মিডিয়া ও সঙ্গীতে দক্ষতার স্বাক্ষর রাখছেন তরুণ প্রতিভাবান সোহান আহমেদভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমের

ভৈরবে পাইলিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক নিহত, আহত-২

প্রকাশ: ৩ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# এম.আর রুবেল :-
কিশোরগঞ্জের ভৈরবে সাততলা ভবনের পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্ত মিয়া (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। ২ অক্টোবর শুক্রবার সকাল ৮টার দিকে পৌর শহরের ৭নং ওয়ার্ডের গোধূলি সিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত মিয়া ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের রুহুল আমিনের পুত্র। আহতরা হলেন একই এলাকার মৃত আব্দুল হাই মিয়ার পুত্র সোবেল মিয়া (৩৫) ও আবুল মিয়ার পুত্র মিন্টু মিয়া (২০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোধূলি সিটি এলাকায় আরিফুল ইসলাম সেন্টুর নির্মাণাধীন সাততলা ভবনের পাইলিংয়ের কাজ প্রায় ২০ দিন ধরে চলছিল। শুক্রবার সকালে শ্রমিকরা প্রায় ৭০ ফুট দীর্ঘ লোহার খাঁচা গর্তে নামানোর সময় ক্রেনের হুক ছিঁড়ে যায়। এতে লোহার খাঁচাটি পাশের বিদ্যুৎ সরবরাহ লাইনের তারে স্পর্শ করলে সেটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় সেখানে থাকা তিন শ্রমিক গুরুতর আহত হন। পরে সহকর্মী শ্রমিক ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা জুঁই নির্মাণ শ্রমিক শান্ত মিয়াকে মৃত ঘোষণা করেন এবং আহত সোবেল মিয়া ও মিন্টু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী হাসান মিয়া বলেন, সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে পাইলিংয়ের কাজ দেখতে দাঁড়িয়েছিলাম। তখন দেখি লম্বা লোহার খাঁচাটি গর্তে নামানোর সময় পাশের বিদ্যুৎ লাইনে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তিন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং বাকী দুজনকে অন্য হাসপাতালে পাঠায় উন্নত চিকিৎসার জন্য।
নির্মাণ শ্রমিক ইয়াসিন মিয়া বলেন, পাইলিংয়ের কাজ চলাকালে লোহার খাঁচাটি বিদ্যুৎ লাইনে স্পর্শ করলে শান্ত মিয়া ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
ভবনের মালিক আরিফুল ইসলাম সেন্টু বলেন, কাজের সময় ক্রেনের হুক ছিঁড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। শ্রমিকরা প্রয়োজনীয় সতর্কতা মেনেই কাজ করছিলেন। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা ভৈরবের উদ্দেশে রওনা হয়েছেন।
ভৈরব থানা এসআই আবুল হাসান বলেন, পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্ত মিয়া নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। হাসপাতাল থেকে মরদেহ থানায় আনা হয়েছে। আহত বাকী দুই শ্রমিককে তিনি হাসপাতালে পাননি বলে জানান।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর