মূল অংশে যান
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Wednesday, 21 October 2026
নোটিশ
ভৈরবে বালু উত্তোলনে বাধা ও ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম করার অভিযোগ গণ অধিকার পরিষদ নেতার বিরুদ্ধেসাইবার নিরাপত্তা, মিডিয়া ও সঙ্গীতে দক্ষতার স্বাক্ষর রাখছেন তরুণ প্রতিভাবান সোহান আহমেদভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমের

মিঠামইন চমকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন অরুন মিয়া

প্রকাশ: ৩ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# মোক্তার হোসেন গোলাপ :-
কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী চমকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির এডহক সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এলাকার কৃতী সন্তান অরুন মিয়া।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যানের নির্দেশক্রমে প্রফেসর এসএম তহিদুজ্জামানের স্বাক্ষরিত পত্রে গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ৬ মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন চমকপুর গ্রামের অরুন মিয়া। কমিটিতে অভিভাবক সদস্য হলেন তফসির মিয়া।
জানা যায়, অরুন মিয়া দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছেন। এলাকায় একজন সজ্জন ও শিক্ষাবান্ধব ব্যক্তি হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে অরুন মিয়া বলেন, চমকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা আমাদের এলাকার গর্ব। মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে আমি সকলের সহযোগিতা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।
অরুন মিয়ার সভাপতি হিসেবে মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিক্ষক, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী ফেসবুকে পোস্ট দিয়ে তার সফলতা কামনা করছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, অরুন মিয়ার তফসির নিয়ার নেতৃত্বে চমকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার দিক দিয়ে আরও এগিয়ে যাবে এবং একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পাবে।
উল্লেখ্য, চমকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের একটি স্বনামধন্য আলিম মাদ্রাসা। এখান থেকে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী আলিম পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর