মূল অংশে যান
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Wednesday, 21 October 2026
নোটিশ
ভৈরবে বালু উত্তোলনে বাধা ও ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম করার অভিযোগ গণ অধিকার পরিষদ নেতার বিরুদ্ধেসাইবার নিরাপত্তা, মিডিয়া ও সঙ্গীতে দক্ষতার স্বাক্ষর রাখছেন তরুণ প্রতিভাবান সোহান আহমেদভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমের

সামনে শুদ্ধি অভিযান আসছে দলের ভিতরে ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে …. প্রতিমন্ত্রী শরীফুল আলম

প্রকাশ: আপডেট: ৬ অক্টোবর ২০২৬, রাত ২:৫৬ ১৫ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# রাজীবুল হাসান :-
সামনে কিন্তু শুদ্ধি অভিযান আসছে দলের ভিতরে ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। এমন কোন কাজ করবেন না যে আমার ও দলের দুর্নাম হবে আমি কিন্তু কাউকে ছাড় দেব না। ৫ অক্টোবর সোমবার বেলা ১১টার দিকে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিইডি এর আওতায় পৌর শহরের চণ্ডিবের জেলে পাড়ার নিম্ন আয় এলাকায় উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
এসময় তিনি আরো বলেন, ইদানিং ভৈরবে দলীয় প্রভাব দেখিয়ে অংশীদারের কাছ থেকে ঝামেলা যুক্ত জায়গা জমি কিনেন। সেটা ঠিক নয়। আপনারা যারা দায়িত্বে আছেন আপনাদের নেতাকর্মীদের সতর্ক করে দেন। তা না হলে আপনারা দেখেছেন ঢাকার রাড্ডার ঘটনা। সেখানে কিন্তু কোন অপরাধীকে মাননীয় প্রধানমন্ত্রী ছাড় দেননি। তাই নেতাকর্মীদের উদ্দেশ্য বলছি আপনারা জায়গার ব্যবসা করেন সেটি ভালো। তবে কারো অংশীদারদের ভেজাল জায়গা ক্রয় করবেন না। এতে এলাকায় দুপক্ষের মাঝে ঝামেলার সৃষ্টি হয়।
এছাড়াও তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিরোধী দলসহ গুপ্ত ও পলাতক ফ্যাসিবাদের দোসরা স্বক্রিয় হয়ে উঠেছে। দেশের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপগুলি যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে দেশের মানুষ স্বাভাবিকভাবে তাদের জীবন যাপন করতে পারবে। তাই গুপ্তরা দেশের উন্নয়নমূলক কার্যক্রম বানচালের জন্যই এসব করছে। এসব অপশক্তির বিরুদ্ধে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, সমাজের মাদক নির্মূলে সকলকে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আধুনিকায়নের মাধ্যমে মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন। সংসদে আইন সংশোধন করে মাদক ব্যবসায়ীদেরকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছরের জেল প্রদান করা হবে। তাছাড়া কেউ মাদক ব্যবসা করলে তাঁর সাথে মাদক আছে কি না তা ডোপ স্টেট ও ডগ স্কোয়াডের মাধ্যমে চিহ্নিত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান,  নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক ও নূরুজ্জামান প্রমুখ।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর