মূল অংশে যান
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Wednesday, 21 October 2026
নোটিশ
ভৈরবে বালু উত্তোলনে বাধা ও ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম করার অভিযোগ গণ অধিকার পরিষদ নেতার বিরুদ্ধেসাইবার নিরাপত্তা, মিডিয়া ও সঙ্গীতে দক্ষতার স্বাক্ষর রাখছেন তরুণ প্রতিভাবান সোহান আহমেদভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমের

শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাজিতপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

প্রকাশ: ৬ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

মো. খলিলুর রহমান

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় বাজিতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু।

সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান সিরাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল হক, জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তন্ময় বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধ, মানসম্মত শিক্ষা, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসেবা ও নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা জরুরি। একই সঙ্গে শিশু নির্যাতন রোধ এবং কন্যাশিশুর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, কন্যাশিশুর সম্ভাবনা বিকাশের সুযোগ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ জন্য বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজের সর্বক্ষেত্রে মেয়েদের সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে দিবসটি পালিত হয়।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর