ভৈরব উপজেলা জামায়াতের ইসলামীর নতুন কমিটি গঠন, আমীর কামরুল ইসলাম সেক্রেটারি আব্দুল মতিন
# মিলাদ হোসেন অপু :-
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জের ভৈরব উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মো. কামরুল ইসলামকে আমীর, মো. শাহজাহান সরকারকে নায়েবে আমীর এবং প্রভাষক মাওলানা মো. আব্দুল মতিনকে সেক্রেটারি নির্বাচিত ও মনোনীত করা হয়েছে।
গত ১৬ নভেম্বর সোমবার বিকেল ৪টায় ভৈরব পৌর শহরের কমলপুর এলাকায় দলটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত কর্মী সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, ভৈরব উপজেলা জামায়াতের সদ্য বিদায়ী ও সাবেক আমীর মাওলানা মো. কবির হোসাইন।
সম্মেলনে বক্তারা বলেন, সংগঠনের আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ও দাওয়াতি কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে কাজ করবেন বলে সম্মেলনে প্রত্যাশা ব্যক্ত করা হয়।




