মূল অংশে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ Friday, 20 November 2026
নোটিশ
কিশোরগঞ্জে এসডিজি বাস্তবায়ন ও স্থানীয়করণবিষয়ক কর্মশালা অনুষ্ঠিতমিঠামইনে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ইয়াকুব আলীর বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ডের টাকা উত্তোলনের অভিযোগবাজিতপুরে বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতার প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিলভৈরবে রাজমিস্ত্রি শ্রমিকদের মিলনমেলা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতকুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে উঠান বৈঠকভৈরবে রাতভর অভিযানে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণভৈরব উপজেলা জামায়াতের ইসলামীর নতুন কমিটি গঠন, আমীর কামরুল ইসলাম সেক্রেটারি আব্দুল মতিনপাকুন্দিয়ায় আগুনে পুড়ল ঘরের সব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

কিশোরগঞ্জে এসডিজি বাস্তবায়ন ও স্থানীয়করণবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ৫ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:-

মাঠ পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্থানীয়করণ কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে কিশোরগঞ্জে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব  ফারাহ শাম্মী। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান।

কর্মশালায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের উন্নয়ন অভিলক্ষ্য বাস্তবায়ন ও সমন্বয় অধিশাখার যুগ্মসচিব  ফারহানা হায়াত। আলোচক হিসেবে বক্তব্য দেন একই বিভাগের উন্নয়ন অভিলক্ষ্য বাস্তবায়ন শাখার উপ-সচিব মো. মাসউদ পারভেজ মজুমদার।

কর্মশালায় মাঠ পর্যায়ে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি, স্থানীয় পর্যায়ে উন্নয়ন অভীষ্টগুলোর কার্যকর স্থানীয়করণ এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় এসডিজির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় পর্যায়ে যথাযথ পরিকল্পনা প্রণয়ন, কার্যকর বাস্তবায়ন ও নিয়মিত পরিবীক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন এসডিজি অভীষ্ট ও লক্ষ্যমাত্রা নির্ধারণ, বাস্তবায়ন কৌশল এবং অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পাশাপাশি নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত অগ্রগতি মূল্যায়ন এবং অবশিষ্ট লক্ষ্য অর্জনে বিদ্যমান চ্যালেঞ্জ, করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা। স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা ও সরকারি দপ্তরগুলোর কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর