মূল অংশে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ Friday, 20 November 2026
নোটিশ
কিশোরগঞ্জে এসডিজি বাস্তবায়ন ও স্থানীয়করণবিষয়ক কর্মশালা অনুষ্ঠিতমিঠামইনে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ইয়াকুব আলীর বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ডের টাকা উত্তোলনের অভিযোগবাজিতপুরে বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতার প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিলভৈরবে রাজমিস্ত্রি শ্রমিকদের মিলনমেলা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতকুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে উঠান বৈঠকভৈরবে রাতভর অভিযানে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণভৈরব উপজেলা জামায়াতের ইসলামীর নতুন কমিটি গঠন, আমীর কামরুল ইসলাম সেক্রেটারি আব্দুল মতিনপাকুন্দিয়ায় আগুনে পুড়ল ঘরের সব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

মিঠামইনে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ইয়াকুব আলীর বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ডের টাকা উত্তোলনের অভিযোগ

প্রকাশ: ৬৩ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# ​মোক্তার হোসেন গোলাপ, হাওরাঞ্চল :-
​কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার চমকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ইয়াকুব আলী খন্দকারের বিরুদ্ধে রাজনৈতিক মামলা ও একাধিক অর্থ আত্মসাতের মামলা আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও অবৈধভাবে প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নথিপত্র হস্তান্তর না করা, নগদ অর্থ ক্যাশে জমা না দেওয়া এবং ভোকেশনাল শাখার সরঞ্জাম অকেজো পড়ে থাকার মতো গুরুতর অনিয়মের অভিযোগও উঠে এসেছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, মিঠামইন উপজেলা উলামা লীগের সভাপতি এবং চমকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মো. ইয়াকুব আলী খন্দকার (বরণী) গত ১৭ সেপ্টেম্বর তারিখে অবসরে যান। তবে অবসরে যাওয়ার পরও বর্তমান ম্যানেজিং কমিটি থাকা সত্ত্বেও গত ২৯ অক্টোবর তারিখে জনতা ব্যাংকের ঘাগড়া বাজার শাখা থেকে মাদ্রাসার যৌথ পিএফ হিসাব থেকে ২ লাখ ১ হাজার টাকা উত্তোলন করা হয়। সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মো. কোরবান আলীর স্বাক্ষরে এই অর্থ উত্তোলন করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
​নিয়ম অনুযায়ী, বর্তমান ম্যানেজিং কমিটি ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার অনুমোদন ছাড়া প্রভিডেন্ট ফান্ডের টাকা উত্তোলনের সুযোগ নেই। তাছাড়া অর্থ কেলেঙ্কারি বা ফৌজদারি মামলা বিচারাধীন থাকলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও যথাযথ অনুমোদন ছাড়া এ ধরনের অর্থ তোলা আর্থিক বিধিমালা ও আইনের পরিপন্থী। অবসরে যাওয়ার পর এবং একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও কীভাবে যৌথ হিসাব থেকে এই টাকা উত্তোলন হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকাও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
​এদিকে মিঠামইন উপজেলা নির্বাহী অফিসারের বরাবর দায়ের করা একটি লিখিত অভিযোগে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুর্শিদুল আলম দাবি করেছেন, সাবেক অধ্যক্ষ মো. ইয়াকুব আলী খন্দকার অবসরে গেলেও প্রতিষ্ঠানের বিভিন্ন ফাইলপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, সঞ্চয়ী হিসাবের চেক বই এবং বিভিন্ন দ্রব্যাদি বিক্রয়ের নগদ অর্থ বুঝিয়ে দেননি। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানের বিভিন্ন খাত থেকে সংগৃহীত নগদ প্রায় ২ লাখ ৮৬ হাজার ৫৯৫ টাকা মাদ্রাসার ক্যাশে জমা দেওয়া হয়নি।
​অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ২০১৯ সাল থেকে মাদ্রাসায় এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত ভোকেশনাল কারিগরি শাখার দুটি কোর্স চালু হলেও পাঠদান অনুমতি ও নবায়ন স্বীকৃতি না থাকায় শিক্ষার্থী ভর্তি করা যাচ্ছে না। ফলে ওই ট্রেডের জন্য সরবরাহকৃত প্রায় ৭০ লাখ টাকার সরকারি যন্ত্রপাতি ব্যবহার না করায় অকেজো হয়ে পড়ছে। অভিযোগে দাবি করা হয়, সাবেক অধ্যক্ষ বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কোনো সহযোগিতা না করে ভোকেশনাল শাখার পাসওয়ার্ড আইডি ও ফাইলপত্র তালাবদ্ধ করে রেখেছেন এবং শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালাচ্ছেন।
​উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেওয়া ওই অভিযোগের অনুলিপি মহাপরিচালক (মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকা), চেয়ারম্যান (মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, কিশোরগঞ্জ)-কে পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযোগের সাথে ২৯/১০/২০২৬ তারিখের লেনদেন সংক্রান্ত কপি ও ব্যাংক স্টেটমেন্ট সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
​স্থানীয়রা মনে করছেন, আর্থিক বিধিমালা লঙ্ঘন করে অর্থ উত্তোলন, নথিপত্র আটকে রাখা এবং সরকারি যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ার বিষয়গুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর