বাজিতপুরে বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতার প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
# মো. খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাজিতপুর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজিতপুর সিনেমা হল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাজিতপুর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোস্তফা আলী জাহাঙ্গীর, অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল এবং বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থনে সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।




