মূল অংশে যান
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Wednesday, 21 October 2026
নোটিশ
ভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ভৈরব সরকারি মহিলা কলেজে নিসচার মতবিনিময়

প্রকাশ: ২৪ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# মো. আলাল উদ্দিন :-
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভৈরব সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় ভৈরব সরকারি মহিলা কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. শামীম আহমেদ, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান বি.এম.ই কাঞ্চনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. আলাল উদ্দিনের সার্বিক পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, মাসব্যাপী কর্মসূচি উপ-কমিটির আহ্বায়ক ও সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সুজন, সদস্য সচিব ও দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, যুগ্ম-আহ্বায়ক ও সহ-সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, যুগ্ম-সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, প্রচার সম্পাদক আশরাফুল আলম, প্রকাশনা সম্পাদক জেসমিন আক্তার, সাংস্কৃতিক সম্পাদক ফাতেমা বেগম দীপালী, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা রহমান সুধা, কার্যনির্বাহী সদস্য মাসুদুর রহমান রানা ও ফারজানা সাদেহাসহ নিসচা ভৈরব শাখার নেতৃবৃন্দ।
নিরাপদ সড়ক আন্দোলনে কলেজের অবদান মতবিনিময় সভায় নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনে ভৈরব সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিভিন্ন অবদান তুলে ধরা হয়। একই সঙ্গে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা ভৈরব শাখার মাসব্যাপী কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় কলেজ কর্তৃপক্ষ জানায়, আগামী ১২ অক্টোবর ভৈরব সরকারি মহিলা কলেজ মিলনায়তনে একটি সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হবে। এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
নিসচা আয়োজিত রচনা প্রতিযোগিতায় ভৈরব সরকারি মহিলা কলেজ থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে আশ্বাস দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. শামীম আহমেদ।
সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে দায়িত্বশীল আচরণ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নিসচা ভৈরব শাখা মাসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচির মাধ্যমে নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর