মূল অংশে যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Monday, 19 October 2026
নোটিশ
ভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিতভৈরবে মানারাত পাবলিক স্কুলে English and Arabic Festival 2026 অনুষ্ঠিতডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান

কটিয়াদীতে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় রূপালী বেকারি মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ১০ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত রং ব্যবহারের অভিযোগে রূপালী বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে কটিয়াদী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রূপালী বেকারিতে দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। পাশাপাশি খাদ্যসামগ্রীতে ব্যবহার করা হচ্ছিল অননুমোদিত ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং। বিষয়টি নজরে আসার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন এবং অনুমোদিত উপকরণ ব্যবহারের জন্য সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ বলেন, খাদ্য প্রস্তুতকারীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন করতে হবে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর