মূল অংশে যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Monday, 19 October 2026
নোটিশ
ভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিতভৈরবে মানারাত পাবলিক স্কুলে English and Arabic Festival 2026 অনুষ্ঠিতডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান

ভৈরবের মেঘনায় জাল কম, মা ইলিশের প্রজননে আশার আলো, সাড়ে ৪০০ মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

প্রকাশ: ৭ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# মিলাদ হোসেন অপু :-

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযানে তুলনামূলক কম কারেন্ট জাল পাওয়ায় ইলিশের প্রজনন সুরক্ষায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দেখছেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুই ঘণ্টার অভিযানে নদী থেকে সাড়ে ৪০০ মিটার কারেন্ট জাল জব্দ করে মেঘনার ত্রি-সেতু এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মৎস্য অধিদপ্তরের উপসচিব মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন এবং নৌবাহিনী ও নৌ পুলিশের সদস্যরা।

কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে প্রতিবছর মেঘনা নদীর অববাহিকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এবার দুই ঘণ্টার অভিযানে সাড়ে ৪০০ মিটার কারেন্ট জাল পাওয়া গেছে। তাঁর মতে, নদীতে তুলনামূলক কম জাল পাওয়ার পেছনে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের নিয়মিত অভিযানের ভূমিকা রয়েছে। এতে জেলেদের মধ্যে সচেতনতা বাড়ছে এবং নিষেধাজ্ঞার সময়ে নদীতে জাল ফেলার প্রবণতা কমার ইঙ্গিত মিলছে।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা দিতে ভৈরব উপজেলায় ভিজিএফ কর্মসূচির আওতায় ১ হাজার ২০০ জেলে পরিবারকে চাল দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও জেলেকে এ সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তাঁর ভাষ্য, মেঘনায় মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক ইলিশ উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

অভিযান শেষে ঢাকা মৎস্য অধিদপ্তরের উপসচিব মাহবুবুর রহমান বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তর মাঠপর্যায়ে ইলিশ সংরক্ষণে কাজ করছে। ভৈরবের জেলেদের মধ্যে সচেতনতা বাড়ছে উল্লেখ করে তিনি মা ইলিশ রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি প্রজনন মৌসুমে নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, দেশে গত ৮ অক্টোবর থেকে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে, যা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর