মূল অংশে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Tuesday, 20 October 2026
নোটিশ
ভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

এনসিপির যুবশক্তির ভৈরব উপজেলা কমিটির অনুমোদন, আহ্বায়ক সোহেল, সদস্য সচিব পরাগ ও মূখ্য সংগঠক হোসাইন

প্রকাশ: ৩৮ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# এম.আর রুবেল :-
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন যুবশক্তির ভৈরব উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৭ অক্টোবর বুধবার রাতে কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে মো. জাকির হোসেন সোহেলকে আহ্বায়ক ও শেখ মইন উদ্দিন চিশতি পরাগকে সদস্য সচিব এবং হোসাইন আহমেদকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটি অনুমোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক মাহফুজুর রহমান, জেলা যুবশক্তির সদস্য সচিব জুবায়েরসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান।
নবগঠিত কমিটির আহবায়ক জাকির হোসেন সোহেল, সদস্য সচিব শেখ মইন উদ্দিন চিশতি পরাগ ও মুখ্য সংগঠক হোসাইন আহমেদ বলেছেন, ভৈরব উপজেলায় যুবশক্তিকে সুসংগঠিত করে তরুণদের অধিকার, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে তারা একনিষ্ঠভাবে কাজ করবেন।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর