মূল অংশে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Tuesday, 20 October 2026
নোটিশ
ভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

মিঠামইনে চোখের প্রাথমিক পরিচর্যা দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ৭ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# মোক্তার হোসেন গোলাপ :-
কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে স্থানীয় পর্যায়ে চোখের চিকিৎসা সুবিধা পৌঁছানো এবং অন্ধত্ব প্রতিরোধের লক্ষে চোখের প্রাথমিক পরিচর্যা দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস), ঢাকার উদ্যোগে এবং এইচ ভিভি ইউ এস এর আর্থিক সহায়তায় এক দিনব্যাপী এই নন-রেসিডেনশিয়াল কর্মশালার আয়োজন করা হয়।
১০ অক্টোবর শনিবার সকাল ১০টার দিকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে দৃষ্টি উন্নয়ন সংস্থার সভাপতি প্রকৌশলী আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ-আল-শাফী।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের চক্ষু বিশেষজ্ঞ এবং দৃষ্টি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক ডা. মো. শাহীন রেজা চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাওর অঞ্চলের মানুষের অন্ধত্ব প্রতিরোধ ও চোখের সাধারণ রোগ, আঘাত এবং জটিলতা ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম উপজেলার ৫০০ জন স্বাস্থ্য সহকারী, পল্লী চিকিৎসক, শিক্ষক এবং মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে প্রশিক্ষণ প্রদান এবং স্থানীয় পর্যায়ে চোখের চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে নির্ধারণ করা হয়েছে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের বিনামূল্যে প্রশিক্ষণ সনদ, ব্যাগ, ভিশন চার্ট, টর্চ লাইট, নেয়ার চার্টবুকসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞ চিকিৎসকের লেকচার, লাইভ ডেমো এবং প্র্যাকটিক্যাল সেশনের মাধ্যমে চোখে ছানি, গ্লুকোমা, সংক্রমণ শনাক্তকরণ ও প্রাথমিক চিকিৎসার নানাবিধ কৌশল আয়ত্ত করেন।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর