মূল অংশে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Tuesday, 20 October 2026
নোটিশ
ভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

ভৈরবে নিসচার বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ: ১৭ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# মো. আলাল উদ্দিন :-
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার আয়োজনে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাধ্যমিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর শনিবার সকাল ১১টায় ভৈরবের চণ্ডিবের নূরুন্নাহার বিদ্যানিকেতনে আনন্দঘন পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘সড়ক দুর্ঘটনা রোধে চালকের চেয়ে পথচারীর সচেতনতা বেশি গুরুত্বপূর্ণ’ এ বিষয়ের ওপর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়, কালীপুর হাই স্কুল, শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় ও গাজীপুরশাহীন ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সেমিফাইনালে অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়, কালীপুর হাই স্কুল ও ভৈরব এমবিশন পাবলিক স্কুল। প্রথম পর্বে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় কালীপুর হাই স্কুলের শিক্ষার্থী তানভীর আহমেদ আদিদ। দ্বিতীয় পর্বে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান।
দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লার সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কুলিয়ারচর সরকারি কলেজের দর্শন বিভাগের প্রধান রফিকুল বাহার, অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মাসুদ রানা এবং মার্কেটিং বিভাগের প্রভাষক তমিজ মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাসব্যাপী কর্মসূচি উদযাপন কমিটির আহ্বায়ক ও নিসচা ভৈরব শাখার সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সুজন এবং বিতর্ক কমিটির আহ্বায়ক ও নিসচার সহসাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন।
প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. আলাল উদ্দিন। বিতর্ক কমিটির সদস্য-সচিব ও নিসচার সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি এবং কমিটির সদস্য ও নিসচার অর্থ সম্পাদক মো. জাকির হোসাইন বিএসসি দায়িত্ব পালন করেন। সময় নিয়ন্ত্রণে ছিলেন নিসচার কার্যনির্বাহী সদস্য মো. মাসুদুর রহমান রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নিসচার কার্যনির্বাহী সদস্য তাছলিমা খাতুন লিছা।
পরবর্তী পর্বের সময়সূচি আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১২ অক্টোবর সোমবার বিকেল ৪টায় ভৈরব আইডিয়াল স্কুলে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ভৈরব আইডিয়াল স্কুল ও আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়।
আগামী ১৪ অক্টোবর বুধবার বিকেল ৪টায় চন্ডিবের ব্লু-বার্ড স্কুলে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল পর্ব। আর প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর শনিবার সকাল ১০টায় ভৈরব উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে।
নিসচা কর্তৃপক্ষ জানায়, ১৭ অক্টোবর বিকেল ৪টায় পরিবহন চালকদের প্রশিক্ষণ কর্মশালা শেষে বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি।
উল্লেখ্য, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রতিবছর বিতর্ক, রচনা, কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে আসছে। এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, যুক্তিনির্ভর চিন্তাভাবনার বিকাশ এবং নিরাপদ সড়ক গড়ে তোলার মানসিকতা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর