মূল অংশে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Tuesday, 20 October 2026
নোটিশ
ভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

পাকুন্দিয়ায় জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ: আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, রাত ১২:১৯ ৮ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

#  পাকুন্দিয়া প্রতিনিধি :-​

“শিশু বিয়ে আর নয়—কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সোমবার (১২অক্টোবর) আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, পাকুন্দিয়ার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা নুরে ই আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.তাওহীদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেল প্রমুখ।

বক্তারা কন্যা শিশুদের শিক্ষা, অধিকার রক্ষা এবং বাল্যবিয়ে রোধে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর