বাজিতপুরের নতুন ইউএনও নাছরীন আক্তার
# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬তম ব্যাচের কর্মকর্তা মিজ নাছরীন আক্তার।
এর আগে তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে তাঁকে দাউদকান্দি থেকে বদলি করে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। পরবর্তী সময়ে এক প্রশাসনিক আদেশে তাঁকে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বাজিতপুর উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনয়ন এবং জনসেবা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।




