মূল অংশে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Tuesday, 20 October 2026
নোটিশ
ভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

ভৈরবে বাসের ধাক্কায় নারীর মৃত্যু আত্মহত্যা নাকি দুর্ঘটনা ঘিরে ধোঁয়াশা

প্রকাশ: ১১ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

#মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত বাসের ধাক্কায় নাহিদা আক্তার (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও ভৈরব হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী। নিহত নাহিদা আক্তার জেলার কুলিয়ারচর উপজেলার কাফিলারকান্দি ইউনিয়নের মহিপুর এলাকার ইন্নছ মিয়ার মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নাহিদা আক্তার বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করতে গিয়ে দেখতে পান তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। তবে দুর্ঘটনাটি নিয়ে প্রত্যক্ষদর্শীদের মধ্যে মতভেদ রয়েছে। এ বিষয়ে কেউ কেউ বলছেন, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিলে তিনি নিচে চাপা পড়েন। আবার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগে এক যুবকের সঙ্গে নাহিদার তর্কাতর্কি ও ঝগড়া হয়। একপর্যায়ে তিনি দৌঁড়ে সড়কের মাঝখানে গিয়ে দাঁড়ালে ভৈরব থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি চলন্ত বাসের সামনে গিয়ে দাড়িয়ে যায়। এসময় বাসটি তাকে সজোরে ধাক্কা দেয়। সড়কের পাশে থাকা একটি করাতকলের (স’মিল) নৈশপ্রহরী জহির মিয়া বলেন, আমি দূর থেকে দেখেছি মেয়েটি হঠাৎ দৌড়ে এসে একটি বাসের সামনে দাঁড়িয়ে পড়ে। একটি চলন্ত বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে রেখে চলে যায়। আমরা উদ্ধার করতে দৌড়ে গিয়ে দেখি বাসের ধাক্কাতেই মেয়েটির মৃত্যু হয়েছে। ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। স্থানীয়দের বিবরণ অনুযায়ী ঘটনাটি বেশ রহস্যজনক মনে হচ্ছে। তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনার ঠিক আগেই একটি ছেলের সঙ্গে মেয়েটির কথা-কাটাকাটি ও ঝগড়া হয়েছিল। স্থানীয় কয়েকজন বিষয়টি সমাধানের চেষ্টাও করেছিলেন। এর কিছুক্ষণ পরই মেয়েটি সড়কে বাসের নিচে চাপা পড়েন। প্রাথমিক ধারণায় এটি আত্মহত্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা আসলে আরও বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ওসি বলেন, ধাক্কা দেওয়া বাসটি ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলো। ঘটনার পরপরও বাসটি পালিয়ে গেছে। ঘাতক বাস ও চালককে শনাক্ত করতে হাইওয়ে থানা ও ভৈরব থানা পুলিশ যৌথভাবে কাজ করছে।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর