মূল অংশে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ Friday, 20 November 2026
নোটিশ
কিশোরগঞ্জে এসডিজি বাস্তবায়ন ও স্থানীয়করণবিষয়ক কর্মশালা অনুষ্ঠিতমিঠামইনে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ইয়াকুব আলীর বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ডের টাকা উত্তোলনের অভিযোগবাজিতপুরে বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতার প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিলভৈরবে রাজমিস্ত্রি শ্রমিকদের মিলনমেলা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতকুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে উঠান বৈঠকভৈরবে রাতভর অভিযানে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণভৈরব উপজেলা জামায়াতের ইসলামীর নতুন কমিটি গঠন, আমীর কামরুল ইসলাম সেক্রেটারি আব্দুল মতিনপাকুন্দিয়ায় আগুনে পুড়ল ঘরের সব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

​নিসচা ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  আরিফুল ইসলামের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ৬ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# ​নিজস্ব প্রতিবেদক :-
​নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আরিফুল ইসলামের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর, ২০২৬, সোমবার বাদ এশা নিসচা কার্যালয় চত্বরে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
​নিসচার সহ-সভাপতি জসিম উদ্দিন রবীন-এর সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন ভৈরব উপজেলা উলামা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমিন।
​অনুষ্ঠানে সবার নিকট দোয়া কামনা করে আলোচনা করেন, ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমান্ডার তোফাজ্জল হক, নিসচার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মো. আলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সুজন ও প্রভাষক ইমরান হোসাইন, অর্থ সম্পাদক মো. জাকির হোসাইন বিএসসি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক আবেদ হোসেন পলাশ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ফাতেমা বেগম দীপালী এবং যুব বিষয়ক সম্পাদক হাজী জামান।
​এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য রুবিনা আক্তার, শফিকুল ইসলাম, মো. জামাল মিয়া, হাজী মো. কুদ্দুস এবং সাধারণ সদস্য মো. কাজল মিয়া, মো. জুয়েল মিয়া, মো. শফিকুল ইসলাম ও তোফাজ্জল হোসেন প্রমুখ।
​দোয়া মাহফিলে বক্তারা মো. আরিফুল ইসলামের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন এবং সংগঠনের পক্ষ থেকে ভৈরববাসীর কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করেন।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর