মূল অংশে যান
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Wednesday, 21 October 2026
নোটিশ
ভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সাটাননি বাজিতপুরের পল্লী সঞ্চয় ব্যাংক

প্রকাশ: ২ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn
বাজিতপুরের পল্লী সঞ্চয় ব্যাংক

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সাটাননি

বাজিতপুরের পল্লী সঞ্চয় ব্যাংক

অভিযোগ ছাত্রলীগ নেতার

# মুহাম্মদ কাইসার হামিদ :-

সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও দীর্ঘ ১ বছর যাবত কিশোরগঞ্জের বাজিতপুরে পল্লী সঞ্চয় ব্যাংকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছবি অফিসে না লাগানোর অভিযোগ উঠেছে পল্লী সঞ্চয় ব্যাংক বাজিতপুর শাখা সমন্বয়কারী ও শাখা ব্যবস্থাপক কানিজ ফাতেমা জুই এর বিরুদ্ধে।

২৮ আগস্ট বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল-সাকী জাবেদ তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে একটি লিখা পোস্ট করে এ অভিযোগ করেন।

তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের মাধ্যমে রাষ্ট্র ও সরকারের আইন বাস্তবায়ন করার বিনীত অনুরোধ করেন।

তিনি আরো বলেন, কে এই জুই? তার পিছনের সকল কর্মকাণ্ড খতিয়ে দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এ ব্যাপারে পল্লী সঞ্চয় ব্যাংক বাজিতপুর শাখা সমন্বয়কারী ও শাখা ব্যবস্থাপক কানিজ ফাতেমা জুই এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর