মূল অংশে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Tuesday, 20 October 2026
নোটিশ
ভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

আরিফ সারোয়ার বাতেন এর নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি

প্রকাশ: ২ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# মো. রিয়াদ হোসেন :-

ভৈরব পৌরসভার সহকারী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভায় পদায়ন হয়েছেন। ২১ সেপ্টেম্বর মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মোহাম্মদ ফারুক হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
জি.এম. আরিফ সারোয়ার বাতেন ১৯৯৬ সালে ভৈরব পৌরসভায় উপ-সহকারী প্রকৌশলী পদে চাকুরীতে প্রথম যোগদান করেন। ২০০৫ সালে তিনি পদোন্নতি পেয়ে সহকারী প্রকৌশলী পদে সুনামগঞ্জ পৌরসভায় যোগদান করেন। পরবর্তীতে নরসিংদীর ঘোড়াশাল, হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় সহকারী প্রকৌশলী পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে ভৈরব পৌরসভায় সহকারী প্রকৌশলী পদে পুনরায় যোগদান করে সততা ও নিষ্ঠার সাথে অদ্য পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
জি.এম. আরিফ সারোয়ার বাতেন ১৯৭৩ সালে ২৮ মে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা এম.এ করিম ভৈরব বাজারের এক বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন ও মাতা জোসনা করিম একজন আদর্শ গৃহিনী। এম.এ করিম ও জোসনা করিম এর ৫ সন্তানের মধ্যে জি.এম. আরিফ সারোয়ার বাতেন জ্যৈষ্ঠ।
তিনি ভৈরব কেবি পাইলট মডেল হাই স্কুল থেকে এসএসসি, ভৈরব হাজী আসমত কলেজ থেকে এইচএসসি, কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (সিভিল) এবং ওয়েস্ট কোস্ট ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করে সুনামের সাথে ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তি জীবনে তিনি রেখা সারোয়ার রনির সাথে ২০০১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ। তাদের দাম্পত্য জীবনে ৩ সন্তান রয়েছে।

 

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর