মূল অংশে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Tuesday, 20 October 2026
নোটিশ
ভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

হোসেনপুরের লাকুহাটি বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে পথসভা

প্রকাশ: ১ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাকুহাটি এলাকায় নরসুন্দা নদীর ওপর নতুন সেতু নির্মাণের জন্য ঠিকাদার পুরনো সেতুটি ভেঙে ফেললেও নতুন সেতুর নির্মাণ কাজ শুরু হয়নি। নদী পারাপারের কোন বিকল্প ব্যবস্থাও করা হয়নি। যে কারণে ওই এলাকায় আপাতত হালকা যানবাহন ও মানুষ চলাচলের জন্য একটি বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে অনেকদিন ধরেই রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসী আন্দোলন করে আসছেন। এর আগে দুই দফা মানববন্ধন এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপিও দেয়া হয়েছে। কিন্তু দাবি পূরণ হচ্ছে না।
আজ ২২ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টার দিকে আবারও লাকুহাটি সেতু এলাকায় পথসভা করা হয়েছে। এতে জেলা বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মো. আলাল মিয়া, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম মাস্টার, কৃষক নেতা গিয়াস উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন। বক্তাগণ বলেন, ইতোপূর্বে আন্দোলনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার লাকুহাটি এলাকা পরিদর্শন করে বেইলি ব্রিজের দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই আশ্বাস আজও বাস্তবায়িত হচ্ছে না। ফলে এই আশ্বাস বাস্তবায়নের জন্য বক্তাগণ দাবি জানিয়েছেন। অন্যথায় আগামীতে বেইলি ব্রিজের দাবিতে পদযাত্রা করা হবে বলেও বক্তাগণ ঘোষণা দিয়েছেন।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর