মূল অংশে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Tuesday, 20 October 2026
নোটিশ
ভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

ভৈরবে ধান কাটার কম্বাইন হার্ভেস্টার বিতরণ

প্রকাশ: আপডেট: ২ নভেম্বর ২০২১, রাত ৩:১৮ ৪ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে একটি কম্বাইন্ড হার্ভেস্টার বিতরণ করা হয়েছে। ১ নভেম্বর বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এ কম্বাইন হার্ভেস্টারটি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে দেয়া হয়েছে। এ কম্বাইন্ড হারভেস্টারটি ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের কৃষক আব্দুল আলী মিয়াকে সরকারিভাবে ৭০% যথা ২০ লক্ষ ৩০ হাজার টাকা ভর্তুকির মাধ্যমে ধান কাটার জন্য প্রদান করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আশফিয়া সুলতানা, শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কাউসার মিয়া, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সহকারী অফিসার মো. মিজানুর রহমান।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর