মূল অংশে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Tuesday, 20 October 2026
নোটিশ
ভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

পাকুন্দিয়ায় নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী

প্রকাশ: ৩ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর নির্বাচনে মেয়র পদের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন (জগ)। তিনি নৌকার মেয়র প্রার্থী মো. নজরুল ইসলাম আকন্দকে সমর্থন জানিয়ে সোমবার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় পৌরসদরের একটি মার্কেটে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন।
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদের সমঝোতায় এবং আওয়ামীলীগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান বলে জানায়। তিনি দলীয় স্বার্থেই প্রার্থিতা থেকে সড়ে এসেছেন বলে সাংবাদিকদের জানান। মোতায়েম হোসেন স্বপন আওয়ামীলীগের নেতাকর্মীদের সামনে নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আকন্দকে নৌকার ব্যাচ পড়িয়ে দেওয়ায় উপস্থিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানায়।
এ সময় জেলা আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ূন কবীর, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ প্রমুখসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তৃতীয় ধাপে পাকুন্দিয়া পৌরসভার নির্বাচন ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে প্রথমবারের মত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর