মূল অংশে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Tuesday, 20 October 2026
নোটিশ
ভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

ভৈরবে উৎসব মুখর পরিবেশে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ: ৪ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে উৎসব মুখর পরিবেশে র‌্যালি, আলোচনাসভা ও কেক কেটে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল মোহনা টিভির একযুগপূর্তী উপলক্ষে অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। আজ ১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় ভৈরব প্রেস ক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মোহনা টিভির ভৈরব প্রতিনিধি মো. জামাল আহমেদ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলমাম মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মারুফ, ভৈরব প্রেসক্লাব সাবেক সভাপতি জাকির হোসেন কাজল, ভৈরব সাংবাদিক সমিতি সভাপতি আসাদুজ্জামান ফারুক, সাপ্তাহিক দিনের গান ও দৈনিক পূর্বকণ্ঠ সম্পাদক সোহেল সাশ্রু, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, ভৈরব নৌ-থানার ওসি মোহাম্মদ সাইদুর রহমান, দৈনিক ইত্তেফাক ভৈরব প্রতিনিধি মো. তুহিন মোল্লা, দৈনিক মানবকণ্ঠ ভৈরব প্রতিনিধি মো. আক্তারুজ্জামান, পৌর আওয়ামী লীগ শিক্ষা বিষয়ক সম্পাদক একেএম নাজমুল হক, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. দ্বীন ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য কবীরুজ্জামান রুমান, পৌর যুবলীগ সাবেক সভাপতি শাহনেওয়াজ গাজী, শ্রম বিষয়ক সম্পাদক আসিবুদুল্লাহ আবু, বাংলাভিশণ ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুব, বাংলা টিভি ভৈরব প্রতিনিধি এম আর সোহেল, দৈনিক জনতা ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদীন রিটন, দৈনিক বাংলাদেশ বুলেটিন ভৈরব প্রতিনিধি আব্দুর রউফ, সাংবাদিক বিল্লাল হোসেন মোল্লা, ৭১টিভি ভৈরব প্রতিনিধি ফজলুল হক বাবু, আরটিভি ভৈরব প্রতিনিধি মো. আল আমিন টিটু, দৈনিক নয়া শতাব্দী ভৈরব প্রতিনিধি এম.আর রুবেল, এশিয়ান টিভি ভৈরব প্রতিনিধি আলহাজ্ব সজীব আহমেদ, দৈনিক সময়ের আলো ভৈরব প্রতিনিধি রাজীবুল হাসান, সাপ্তাহিক দৃশ্যপট পত্রিকার বার্তা সম্পাদক নাজির আহমেদ, গণমানুষের আওয়াজ ভৈরব প্রতিনিধি এম.আর ওয়াসিম, দৈনিক খোলা কাগজ ভৈরব প্রতিনিধি আফসার হোসেন তূর্জা, দৈনিক গৃহকোণ স্টাফ রিপোর্টার হৃদয় আজাদ, দৈনিক আমাদের কণ্ঠ ভৈরব প্রতিনিধি আশরাফুল আলম, অনলাইন পোর্টাল ব্রাহ্মণবাড়িয়া নিউজ ভৈরব প্রতিনিধি আরিফুল ইসলাম মামুন, দৈনিক স্বাধীন বাংলা ভৈরব প্রতিনিধি জুয়েল মিয়া, আব্দুর রহমান, তুহিনুর রহমান, শাহিনুর ইমন ও নাঈমসহ আরো অনেকে।
আলোচনাসভা শেষে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনা টিভির দীর্ঘ সাফল্য কামনা করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান। পাশাপাশি অতিথিরা মোহনা টিভির চেয়ারম্যান শিল্প প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার ও মোহনা টিভি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে অবহেলিত এই জনপদের খবরাখবর আরো গুরুত্বসহ মোহনা টিভিতে সম্প্রচার করার আশাবাদ ব্যক্ত করেন।
পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন, ভৈরব প্রেস ক্লাব নির্বাহী সদস্য বৈশাখী টিভি ও কালের কণ্ঠ ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক, প্রশাসনিক, সাংবাদিক মহলসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর