মূল অংশে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Tuesday, 20 October 2026
নোটিশ
ভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়ের অভিযোগপাকুন্দিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ১০০ দুস্থ নারী পেলেন শাড়িভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তারভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিককে পিটিয়ে জখম, ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগবাংলাদেশের শিল্পায়ন ও জনকল্যাণের অগ্রপথিক আলহাজ্ব জহুরুল ইসলাম (লেখক:- মোহাম্মদ খলিলুর রহমান)ভোর থেকে পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমেরভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনাকিশোরগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

কুলিয়ারচরে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন

প্রকাশ: ৬ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn
# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জের অর্থায়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দুটি স্কুলে পৃথক ভাবে ‘সততা স্টোর’ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
এসময় পৃথক দুটি উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইদ্রিস মিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার, আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবু বাক্কার ছিদ্দিক, প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির।
এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র সূত্রধর, বড়চারা-আব্দুল্লাহপুর আইভি রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম ও আলি হায়দার শাহীন, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক আলী সোহেল, শাহীন সুলতানা, মাহিন আহমেদ, মো. সালাহ উদ্দিন ও মোবারক হোসেনসহ সততা সংঘের সদস্যবৃন্দ এবং দুটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিদ্যালয় কর্তৃক মনোনীত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সততা সংঘের সদস্যদের মাঝে দুদকের লোগোযুক্ত বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।
শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর